কেশিয়াড়িতে ৫৫ হাতির তাণ্ডব - The News Lion

কেশিয়াড়িতে ৫৫ হাতির তাণ্ডব




দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলায় হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। বনদপ্তর কে বিষয়টি জানানো সত্ত্বেও হাতি গুলি কে অন্যত্র পাঠানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের গোপীনাথপুর, কারঞ্জি মুড়া, কোট পুরা , শাখাভাঙ্গা, গোপালপুর,জামশোল সহ বিভিন্ন এলাকায় প্রায় ৫৫টি দাঁতাল হাতি দুটি ভাগে ভাগ হয়ে ব্যাপক তাণ্ডব শুরু করেছে।


 মঙ্গলবার ও বুধবার হাতির তাণ্ডব এর ফলে কেশিয়াড়ী ব্লকের বিস্তীর্ণ গ্রামে ফসলের ক্ষতির পাশাপাশি ঘরবাড়ির ও ক্ষতি করেছে হাতির দল। যেভাবে কেশিয়াড়ী ব্লকের ওই গ্রামগুলিতে হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে তাতে গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন। প্রকাশ্য দিবালোকে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে। যার ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। 


সেই সঙ্গে যেভাবে ফসলের ও ঘর বাড়ির ক্ষতি করছে  হাতির দল তাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। কেশিয়াড়ী ব্লকের খাজরা অঞ্চলের প্রধান পথিক সিংহ বলেন বনদফতর কে বিষয়টি জানানো হয়েছে। যাদের ক্ষতি করেছে হাতির দল তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যবস্থা করার জন্য বন দফতর কে জানানো হয়েছে। খড়গপুর বন বিভাগের ডিএফও  শিবানন্দ  রাম  বলেন হাতির হামলায় যাদের ফসলের ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে তাদেরকে বন দফতরের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।


 সেইসঙ্গে হাতি গুলিকে অন্যত্র পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি কেশিয়াড়ী ব্লকের ওই গ্রাম গুলির বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেন। উল্লেখ করা যায় যে কেশিয়াড়ী ব্লকের কুশগেড়িয়ার জঙ্গলে হাতির দল রয়েছে ।সকালের পাশাপাশি সন্ধ্যাবেলা হাতির দল ওই জঙ্গল থেকে বেরিয়ে যেমন মাঠে হানা দিচ্ছে, তেমনি লোকালয়ে চলে যাচ্ছে। তাই হাতির হামলার আশঙ্কায় কেশিয়াড়ী ব্লকের বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে গ্রামবাসীরা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.